চট্টগ্রাম ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

আমতলীতে ইউএনও রোকনুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা প্রচারের প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আমতলীর ইউএনও রোকনুজ্জামান খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রোকনুজ্জামান খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহম্মেদ খান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল আহম্মেদ খান, যুবদলের সিনিয়র নেতা ও সাবেক কাউন্সিলর মো. সামসুল হক চৌকিদার, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সোয়েব ইসলাম হেলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মো. কামরুজ্জামান, আমতলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান তাপস এবং উপজেলা কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ইউএনও মো. রোকনুজ্জামান খানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত তথ্য ছড়িয়ে ‘আওয়ামীপন্থী’ হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। তারা বলেন, ইউএনও পাথরঘাটার দায়িত্বে থাকা অবস্থায় ৬ এপ্রিল মাকে বাসে উঠিয়ে দিতে আমতলী আসেন। এ সময় সরকারি কর্মকর্তাদের সঙ্গে হোটেলে বসে চা পান করার ছবি বিকৃতভাবে প্রচার করা হয়। এ নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন, “ইউএনও আমতলীতে যোগদানের পর থেকেই উন্নয়নমূলক কাজের তদারকি শুরু করেছেন। এতে একটি কুচক্রী মহল সুবিধা নিতে না পেরে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।”

এ বিষয়ে ইউএনও মো. রোকনুজ্জামান খান বলেন, “আমার একটি পুরোনো ছবি ও পারিবারিক ভ্রমণের ছবি ব্যবহার করে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপবাদ দেওয়া হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আমতলীতে ইউএনও রোকনুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা প্রচারের প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আমতলীর ইউএনও রোকনুজ্জামান খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

আপডেট সময় : ০৬:৫২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫