নিসচা গোলাপগঞ্জ শাখার আয়োজনে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত
গোলাপগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন: নিরাপদ গতি ও মানসম্মত হেলমেট ব্যবহারে সচেতনতার আহ্বান
- আপডেট সময় : ১০:৩০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ (সিলেট):
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে উদযাপিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। বুধবার (২২ অক্টোবর) বাদ মাগরিব নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের একটি পার্টি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি ইলিয়াস আহমদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপকমিটির নবনির্বাচিত সভাপতি দুলু আহমদ ছাদ্দই, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, সহ-সভাপতি সুলতান আহমদ, সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন খাঁন, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন জুয়েল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ এবং সদস্য ইমাম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক অলিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শাহিন আহমদ, ফাহিম আহমদ, তামিম আহমদ, সানি আহমদ, ইমন আহমদ এবং আব্দুল্লাহ আল মাসুদ।
এর আগে আসর নামাজের পর চৌমুহনী জামে মসজিদে দোয়া মাহফিল এবং বাদ আসর পৌর শহরের চৌমুহনী এলাকায় পথচারী ও গাড়িচালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
নিসচা গোলাপগঞ্জ শাখার নেতারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে সকলকে সচেতন হতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার ও অতিরিক্ত গতি পরিহার করলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।














