চট্টগ্রাম ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

আদিতমারীর ডিগ্রির চর সীমান্তে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র উদ্ধার, জড়িতদের শনাক্তে চলছে কার্যক্রম

লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযান, পিস্তল ও গুলি উদ্ধার

মোঃ একরামুল ইসলাম আশিক
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট | ৩১ আগস্ট ২০২৬: লালমনিরহাটের আদিতমারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) রাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

১৫ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্রের চোরাচালান হওয়ার সম্ভাবনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় বিজিবি।

এরই ধারাবাহিকতায় ৩০ আগস্ট রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল দিঘলটারী বিওপির আওতাধীন সীমান্ত এলাকার ডিগ্রির চর এলাকায় অভিযান চালায়। এলাকাটি লালমনিরহাটের আদিতমারী থানার অন্তর্ভুক্ত।

অভিযান চলাকালে ওই এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কার্যক্রম চলছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার করা পিস্তল ও গুলি আদিতমারী থানায় জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।”

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আদিতমারীর ডিগ্রির চর সীমান্তে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র উদ্ধার, জড়িতদের শনাক্তে চলছে কার্যক্রম

লালমনিরহাটে ১৫ বিজিবির বিশেষ অভিযান, পিস্তল ও গুলি উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬