চট্টগ্রাম ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

রুহিয়ার ঢোলারহাট বাজার এলাকায় শস্যবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; ঘটনাস্থলেই পার্থ বর্মনের মৃত্যু, গুরুতর আহত দুইজন রংপুরে

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল প্রাণ, আহত দুই

সোয়েল রানা
  • আপডেট সময় : ১২:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পার্থ বর্মন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে রুহিয়া উপজেলার ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়নের ঢোলারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পার্থ বর্মন রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের গোপাল চন্দ্র বর্মনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের ভারত চন্দ্র বর্মনের ছেলে সৌরভ চন্দ্র বর্মন (২২) এবং ধীরেন চন্দ্র বর্মনের ছেলে রাকেশ বর্মন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঢোলারহাট বাজার এলাকায় একটি শস্যবাহী ট্রাক্টর (মহেন্দ্র গাড়ি) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলের আরোহী পার্থ বর্মন ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত সৌরভ চন্দ্র বর্মন ও রাকেশ বর্মনকে উদ্ধার করেন। পরে তাদের ইজিবাইকযোগে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহত দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, রুহিয়া বর্তমানে ঠাকুরগাঁওয়ের একটি নবগঠিত উপজেলা। ২০২৬ সালের মে মাসে ঠাকুরগাঁও সদর উপজেলা বিভক্ত করে রুহিয়া উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রুহিয়ার ঢোলারহাট বাজার এলাকায় শস্যবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; ঘটনাস্থলেই পার্থ বর্মনের মৃত্যু, গুরুতর আহত দুইজন রংপুরে

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল প্রাণ, আহত দুই

আপডেট সময় : ১২:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬