চট্টগ্রাম ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা; ছয় ইউনিয়নে পৃথক কমিটি গঠন

রুহিয়ায় নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপ নিয়ে মতবিনিময় সভা

মোঃ সোয়েল রানা | রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রুহিয়া, ঠাকুরগাঁও | ২৫ আগস্ট ২০২৬ :
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপ স্পোর্টস আয়োজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন, রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল হক, সালেহা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা শেলী, ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হকসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

সভায় জেলা ক্রীড়া কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন ও ক্রীড়া কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, নতুন কুঁড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে হতে হবে। মোট ১০টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ৩১ আগস্ট।

ছয় ইউনিয়নে পৃথক কমিটি গঠন

নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপ স্পোর্টস সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে রুহিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে পৃথক কমিটি গঠন করা হয়েছে।

১ নম্বর রুহিয়া ইউনিয়নে চেয়ারম্যান মনিরুল হক বাবুকে সভাপতি এবং রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানকে সদস্য সচিব করা হয়েছে।

২ নম্বর আখানগর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান পারভেজ জনিকে সভাপতি এবং ঝাড়গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান তাহেরুল ইসলামকে সভাপতি এবং পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলমকে সদস্য সচিব করা হয়েছে।

৪ নম্বর ঢোলারহাট ইউনিয়নে চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মনকে সভাপতি এবং ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাসকে সদস্য সচিব করা হয়েছে।

৫ নম্বর রুহিয়া পশ্চিম ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে সভাপতি এবং রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল হককে সদস্য সচিব করা হয়েছে।

৬ নম্বর সেনুয়া ইউনিয়নে চেয়ারম্যান মতিউর রহমানকে সভাপতি এবং খারুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

সভায় নজরুলবর্ষ উপলক্ষে আগামী ৩১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পাঁচটি ইভেন্টে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য পৃথক কমিটিও গঠন করা হয়েছে।

কমিটিতে রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনকে সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

দুটি বিদ্যালয়কে মডেল স্কুল করার সিদ্ধান্ত

মতবিনিময় সভায় রুহিয়া উচ্চ বিদ্যালয় ও ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয়কে মডেল স্কুলে রূপান্তরের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেবে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা; ছয় ইউনিয়নে পৃথক কমিটি গঠন

রুহিয়ায় নতুন কুঁড়ি রেজিস্ট্রেশন ও প্রাইম মিনিস্টার গোল্ড কাপ নিয়ে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৮:২৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬