চট্টগ্রাম ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ যত্নের নির্দেশ; কম্পিউটার, ল্যাঙ্গুয়েজ, ডিবেটিং ও সাইন্স ক্লাব গঠনের উদ্যোগ

রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, শিক্ষার মানোন্নয়নে ৪ ক্লাব গঠনের নির্দেশ

মোঃ সোয়েল রানা
  • আপডেট সময় : ০৩:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রুহিয়া (ঠাকুরগাঁও) | ১৮ আগস্ট ২০২৬: ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রুহিয়া উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিতেন্দ্র নাথ গোস্বামী, সিনিয়র শিক্ষক হারিসুল ইসলাম, মকসেদ আলীসহ বিদ্যালয়ের সব শিক্ষক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইউএনও আলাউদ্দিন বলেন, রুহিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান এমন পর্যায়ে উন্নীত করতে হবে, যাতে প্রতিষ্ঠানটি সমগ্র ঠাকুরগাঁও জেলার জন্য একটি মডেল বিদ্যালয় হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি শ্রেণিকক্ষে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের বিষয়ভিত্তিক বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেন। শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে মূলধারার শিক্ষায় ফিরিয়ে আনতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বিদ্যালয়ে চারটি বিশেষ ক্লাব গঠনের ওপরও গুরুত্ব দেন ইউএনও।
নির্দেশনা অনুযায়ী ক্লাবগুলো হলো— কম্পিউটার ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব ও সাইন্স ক্লাব।
এসব ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান, ভাষাগত দক্ষতা, যুক্তিবোধ, বিতর্কের সক্ষমতা এবং বিজ্ঞানমনস্কতা বিকাশের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের ফলাফল, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা এবং সহশিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ইউএনও শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান এবং শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় গৃহীত গুরুত্বপূর্ণ পরামর্শ ও নির্দেশনাগুলো রেজুলেশন আকারে লিপিবদ্ধ করা হয়।
বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ইউএনওর এ পরিদর্শন ও দিকনির্দেশনা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে বিশেষ যত্নের নির্দেশ; কম্পিউটার, ল্যাঙ্গুয়েজ, ডিবেটিং ও সাইন্স ক্লাব গঠনের উদ্যোগ

রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, শিক্ষার মানোন্নয়নে ৪ ক্লাব গঠনের নির্দেশ

আপডেট সময় : ০৩:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬