চট্টগ্রাম ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ঝালকাঠিতে জামায়াতের আমীর ও সেক্রেটারিদের সম্মেলন অনুষ্ঠিত।

ঝালকাঠিতে জামায়াতের ইউনিয়ন আমীর ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

মোঃ খলিলুর রহমান
  • আপডেট সময় : ১০:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি | ১৫ আগস্ট ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন আমীর/সভাপতি ও সেক্রেটারিদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শেখ নেয়ামুল করিম, অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, রাজাপুর উপজেলা জামায়াতের আমীর মো. কবির হোসেন, কাঠালিয়া উপজেলা জামায়াতের আমীর মুজিবুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের দ্রুত নিরসনে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে অনেক রক্তের বিনিময়ে। জুলাই সনদে স্বাক্ষর করার পরও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দেশের মানুষের প্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
সম্মেলনে ঝালকাঠি জেলার বিভিন্ন ইউনিয়নের আমীর/সভাপতি ও সেক্রেটারিরা অংশ নেন। আলোচনা ও সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ঝালকাঠিতে জামায়াতের আমীর ও সেক্রেটারিদের সম্মেলন অনুষ্ঠিত।

ঝালকাঠিতে জামায়াতের ইউনিয়ন আমীর ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬