চট্টগ্রাম ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

দুর্ঘটনার পর ১৬ দিন চিকিৎসাধীন ছিলেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই প্রভাষক

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আহত প্রভাষক লুৎফর রহমান লিটনের দাফন সম্পন্ন

জিয়াউর রহমান
  • আপডেট সময় : ০৮:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) | ১৫ আগস্ট ২০২৬: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাণীশংকৈল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক লুৎফর রহমান লিটন (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম লুৎফর রহমান লিটন রাণীশংকৈল পৌর শহরের ডাবতলি এলাকার মৃত বশির সেক্রেটারির ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই স্ত্রীকে দ্রুত কর্মস্থলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে রাণীশংকৈল-কাঁঠালডাঙ্গী সড়কের পদমপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার পর থেকে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাণীশংকৈলজুড়ে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

শনিবার বিকেল ৩টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মরহুম লুৎফর রহমান লিটনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় তার সহকর্মী, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানাজা শেষে পৌর শহরের পাঁচপীর গোরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুর্ঘটনার পর ১৬ দিন চিকিৎসাধীন ছিলেন রাণীশংকৈল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই প্রভাষক

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আহত প্রভাষক লুৎফর রহমান লিটনের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৮:৫২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬