চট্টগ্রাম ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

হরিণাকুণ্ডুর পোড়াহাটি চরপাড়া পুলিশ ক্যাম্পের সামনে তল্লাশিকালে ইয়াবা উদ্ধার; পালিয়েছে অপর আরোহী

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোহরাব হোসেন
  • আপডেট সময় : ১০:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ, ১৪ আগস্ট ২০২৬: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মো. আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিণাকুণ্ডু থানাধীন পোড়াহাটি চরপাড়া পুলিশ ক্যাম্পের সামনে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন পুলিশের একটি দল। এ সময় এসআই মুকুল রঞ্জন জ্যোতি ও তাঁর সঙ্গীয় ফোর্স একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা দুই আরোহী পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে মো. আবুল কালাম আজাদকে আটক করতে সক্ষম হলেও অপর আরোহী পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি নীল রঙের প্যাকেটে থাকা মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেফতার আবুল কালাম আজাদ হরিণাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামের কাশেম মন্ডলের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হরিণাকুণ্ডুর পোড়াহাটি চরপাড়া পুলিশ ক্যাম্পের সামনে তল্লাশিকালে ইয়াবা উদ্ধার; পালিয়েছে অপর আরোহী

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১০:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬