দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার সকালে ঢাকার নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; আসরের পর গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
গোপালগঞ্জে কামিল সারোয়ারের মা আর নেই, আসরের পর জানাজা
- আপডেট সময় : ০৩:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ | ১০ আগস্ট ২০২৬: গোপালগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হীরাবাড়ী রোডের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা মরহুম ইউনুস মিয়ার সহধর্মিণী এবং কামিল সারোয়ার, সজিব ও রাজিবের মাতা ইন্তেকাল করেছেন।
দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ৭টার দিকে ঢাকার নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার নামাজে জানাজা সোমবার (১০ আগস্ট) আসর নামাজের পর গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে জানাজায় সর্বস্তরের মুসলিম ভাইদের শরিক হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্বজন ও এলাকাবাসী। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
কুল্লু নাফসিন জাইকাতুল মাউত—প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।














