চট্টগ্রাম ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে কাজ করার অঙ্গীকার নবনির্বাচিত সভাপতির

পাঁচবিবি বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শামীম মন্ডলকে সংবর্ধনা

মোঃ বাবুল হোসেন
  • আপডেট সময় : ০২:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাট | ৪ আগস্ট ২০২৬ : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী মো. শামীম মন্ডলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক। এতে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, কোকতাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, অভিভাবক সদস্য নির্মল চন্দ্র সরকার, সহকারী শিক্ষক আব্দুর রহমান, প্রদীপ কুমার প্রামাণিক, এ এন এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আল আমিন মন্ডল, বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব আল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সংবর্ধনার জবাবে নবনির্বাচিত সভাপতি মো. শামীম মন্ডল বলেন, বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের শিক্ষার অন্যতম বাতিঘর। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শতভাগ পাস নিশ্চিতকরণ, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, বিদ্যালয়কে উপজেলার একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, বাল্যবিবাহের শিকার না হয় কিংবা মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে—সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। বিদ্যালয়ের যেকোনো উন্নয়নমূলক কাজে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক জানান, বর্তমানে বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী এবং ২৩ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান স্বাক্ষরিত আদেশে বিদ্যালয়ের জন্য চার সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। Intermediate and Secondary Education Ordinance, 1961-এর ৩৯ ধারার ক্ষমতাবলে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে গঠিত এ কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে কাজ করার অঙ্গীকার নবনির্বাচিত সভাপতির

পাঁচবিবি বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি শামীম মন্ডলকে সংবর্ধনা

আপডেট সময় : ০২:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬