চট্টগ্রাম ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে অনিয়ম ধরা পড়ে; দুটি খাদ্য প্রতিষ্ঠানকে সনদ গ্রহণের নির্দেশ

রংপুরে বিএসটিআইর অভিযানে ধরা পড়ল অকটেন কম দেওয়ার অনিয়ম

মনোয়ারুল ইসলাম,রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুর মহানগরীতে জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত পরিমাণের চেয়ে কম অকটেন সরবরাহের প্রমাণ পাওয়ায় নগরীর মেসার্স সিটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রংপুর বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসন রংপুরের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় অবস্থিত মেসার্স সিটি ফিলিং স্টেশনে জ্বালানি পরিমাপ পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, প্রতি ১০ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছে। এ অনিয়মের কারণে ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই অভিযানে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে দুটি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ডিসি অফিস সংলগ্ন মেসার্স তাজিয ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কাচারি বাজার এলাকার আল মদিনা লাইভ বেকারি-কে হোয়াইট ব্রেড ও বিস্কুট পণ্যের জন্য বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির ও কাজী মো. শাহান।

অভিযানে বিএসটিআই রংপুর কার্যালয়ের কর্মকর্তা মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) মো. আলমাস মিয়া, মো. নাসির উদ্দিন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

বিএসটিআই রংপুর জানিয়েছে, জ্বালানি তেলে সঠিক পরিমাপ নিশ্চিত করা, ভেজাল ও মানহীন পণ্য প্রতিরোধ এবং ভোক্তা অধিকার রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে অনিয়ম ধরা পড়ে; দুটি খাদ্য প্রতিষ্ঠানকে সনদ গ্রহণের নির্দেশ

রংপুরে বিএসটিআইর অভিযানে ধরা পড়ল অকটেন কম দেওয়ার অনিয়ম

আপডেট সময় : ০৮:২০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬