চট্টগ্রাম ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

সরকারি স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে বলে দাবি; একপাক্ষিক সংবাদ প্রকাশের অভিযোগ

একপাক্ষিক সংবাদ প্রকাশের অভিযোগ, সারপুকুর সড়ক নির্মাণ নিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট
  • আপডেট সময় : ০৮:০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গত ২ আগস্ট ২০২৬ তারিখে ‘উত্তরের বার্তা’ নামক সংবাদ মাধ্যমে আদিতমারীর সারপুকুর ইউনিয়নের প্রধান সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় এলাকাবাসী। প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তারা।

এক যৌথ বিবৃতিতে প্রতিবাদকারীরা জানান, সড়কটির নির্মাণকাজ সম্পূর্ণ সরকারি কার্যাদেশ (কারিগরি স্পেসিফিকেশন ও সিডিউল) মেনে এবং সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে সম্পন্ন করা হচ্ছে। কাজ চলাকালীন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী ও কর্মকর্তাগণ সার্বক্ষণিক মাঠপর্যায়ে উপস্থিত থেকে কাজ কঠোরভাবে তদারকি করছেন। ফলে এখানে কোনো ধরনের অনিয়মের বিন্দুমাত্র সুযোগ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কাজের সাথে যুক্ত দায়িত্বপ্রাপ্ত কারও কোনো বক্তব্য না নিয়ে, চলমান উন্নয়নমূলক কাজকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় সম্পূর্ণ একপাক্ষিক ও মনগড়া এই সংবাদটি প্রচার করা হয়েছে। এমনকি উক্ত অনলাইন পোর্টালটির কোনো বৈধ নিবন্ধন নেই এবং প্রতিবেদনটিতে কোনো নির্দিষ্ট প্রতিবেদকের নামও উল্লেখ করা হয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠান ও সারপুকুর এলাকাবাসীর পক্ষে এই অসত্য ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে সর্বসাধারণকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সাথে হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারি স্পেসিফিকেশন অনুযায়ী কাজ হচ্ছে বলে দাবি; একপাক্ষিক সংবাদ প্রকাশের অভিযোগ

একপাক্ষিক সংবাদ প্রকাশের অভিযোগ, সারপুকুর সড়ক নির্মাণ নিয়ে প্রতিবাদ

আপডেট সময় : ০৮:০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬