চট্টগ্রাম ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ; হামলার অভিযোগ পরিবারের, একজন আটক

পটিয়ায় কলা চুরি নিয়ে প্রতিবাদ, সংঘর্ষে অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সম্পাদক তোহা মুন্সি নিহত

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ১০:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম | পটিয়া | ২ আগস্ট ২০২৬: চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিজের কলা বাগান থেকে কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা মুন্সি (৪৫)। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজী পাড়ার নতুন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, রাতের খাবার শেষে সন্তানদের সঙ্গে বাসায় বিশ্রাম নিচ্ছিলেন তোহা মুন্সি। এ সময় তাঁর বড় বোন রোকেয়া এসে জানান, প্রতিবেশী এজহার মিয়ার পরিবারের সদস্যরা তাঁদের কলা বাগান থেকে কলা কেটে নিয়ে গেছে। বিষয়টি জানতে ও কলা ফেরত চাইতে গেলে অভিযুক্তদের কয়েকজন ঘর থেকে লাঠিসোঁটা নিয়ে বের হয়ে তোহা মুন্সির ওপর হামলা চালায়।

নিহতের স্ত্রী অভিযোগ করেন, হামলায় এজহার মিয়া, তারেক, আনোয়ার, সাদ্দাম, বাবুল ও ছেনোয়ারাসহ কয়েকজন অংশ নেন। তারা লাঠি ও টর্চলাইট দিয়ে তোহা মুন্সিকে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন রোকেয়া দাবি করেন, দীর্ঘদিন ধরে তাঁদের কলা বাগান থেকে কলা চুরি করা হতো। প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন আনোয়ার (২৯) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহত তোহা মুন্সি একই এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি চার সন্তানের জনক এবং পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কলা চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ; হামলার অভিযোগ পরিবারের, একজন আটক

পটিয়ায় কলা চুরি নিয়ে প্রতিবাদ, সংঘর্ষে অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সম্পাদক তোহা মুন্সি নিহত

আপডেট সময় : ১০:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬