চট্টগ্রাম ০৫:০২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

চান্দেরহাট বিওপির বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার; জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার, চোরাকারবারিদের শনাক্তে অভিযান অব্যাহত

মোঃ আরফান আলী
  • আপডেট সময় : ০৭:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও | ২৯ জুলাই ২০২৬ : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। উদ্ধারকৃত মদের কোনো মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪২ বিজিবির অধীনস্থ চান্দেরহাট বিওপির একটি টহল দল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্তের মেইন পিলার ৩৩৪ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দোহর বাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চান্দেরহাট বিওপির বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার; জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযানে ৩০ বোতল দেশি মদ উদ্ধার, চোরাকারবারিদের শনাক্তে অভিযান অব্যাহত

আপডেট সময় : ০৭:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬