চট্টগ্রাম ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

মালচী-কুশিয়ারচরে জিওব্যাগ ও জিওটিউব দিয়ে অস্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু; ভবিষ্যতে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানালেন সংসদ সদস্য।

নদীভাঙনের ঝুঁকিতে হরিরামপুর, উদ্বোধন হলো ১৫৫ মিটার নদীশাসন প্রকল্প

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের মালচী-কুশিয়ারচর এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে জনপদ ও কৃষিজমি রক্ষায় ১৫৫ মিটার অস্থায়ী প্রতিরক্ষামূলক নদীশাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় মালচী পদ্মারপাড় ঘাট এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, পদ্মা নদীর অব্যাহত ভাঙন থেকে ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষায় প্রাথমিকভাবে জিওব্যাগ ও জিওটিউবের মাধ্যমে ১৫৫ মিটার প্রতিরক্ষামূলক কাজ শুরু করা হয়েছে। তিনি জানান, এটি নদীভাঙন নিয়ন্ত্রণে তাৎক্ষণিক উদ্যোগের অংশ।

তিনি আরও বলেন, ভবিষ্যতে বৃহত্তর পরিসরে নদীতীর সংরক্ষণে আরও কার্যকর প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পদ্মা নদীর ভাঙনের স্থায়ী সমাধানে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণের বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান, হরিরামপুর থানার এসআই ইমদাদুল হক, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পেয়ারা, সদস্য সচিব আবু শাহাদাত মো. (মোল্লা শাহিন)সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

স্থানীয়দের প্রত্যাশা, চলমান নদীশাসন কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন হলে মালচী-কুশিয়ারচর এলাকার বসতবাড়ি, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো পদ্মার ভাঙনের ঝুঁকি থেকে সুরক্ষা পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মালচী-কুশিয়ারচরে জিওব্যাগ ও জিওটিউব দিয়ে অস্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু; ভবিষ্যতে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানালেন সংসদ সদস্য।

নদীভাঙনের ঝুঁকিতে হরিরামপুর, উদ্বোধন হলো ১৫৫ মিটার নদীশাসন প্রকল্প

আপডেট সময় : ০৫:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬