চট্টগ্রাম ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

উজানের পানিতে প্লাবিত আশ্রয়ণ প্রকল্প, হাঁটুসমান পানিতে দুর্ভোগে ১৮টি পরিবার; রাস্তা ও কালভার্ট নির্মাণের দাবি স্থানীয়দের।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতা: পানিবন্দি ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

মো. আরফান আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়নের চিলাছাপা এলাকায় অবস্থিত একটি আশ্রয়ণ প্রকল্পে উজান থেকে নেমে আসা পানিতে ১৮টি পরিবার জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছে। টানা পানি জমে থাকায় প্রকল্পের বাসিন্দাদের দৈনন্দিন চলাচল, রান্নাবান্না ও শিশুদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পটি তুলনামূলক নিচু ও সমতল এলাকায় নির্মাণ করা হয়েছে। পর্যাপ্ত মাটি ভরাট ছাড়া ঘর নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। সম্প্রতি উজান থেকে নেমে আসা পানিতে পুরো প্রকল্প এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বর্তমানে চলাচলের প্রধান রাস্তায় হাঁটুসমান পানি থাকায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, পানি কিছুটা কমতে শুরু করলেও পুরো এলাকা শুকাতে আরও দীর্ঘ সময় লাগতে পারে। তারা দ্রুত একটি পাকা সড়কের সঙ্গে সংযুক্ত কাঁচা রাস্তা নির্মাণ এবং প্রায় পাঁচ মিটার দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে বলে তিনি আশ্বাস দেন।

১ নম্বর ভোমরাদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মোজিদ বলেন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি রাস্তাসহ প্রয়োজনীয় মাটি ভরাট ও অবকাঠামো উন্নয়নের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, আশ্রয়ণ প্রকল্পে স্থায়ী জলাবদ্ধতা নিরসনে টেকসই অবকাঠামো নির্মাণ এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উজানের পানিতে প্লাবিত আশ্রয়ণ প্রকল্প, হাঁটুসমান পানিতে দুর্ভোগে ১৮টি পরিবার; রাস্তা ও কালভার্ট নির্মাণের দাবি স্থানীয়দের।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে জলাবদ্ধতা: পানিবন্দি ১৮ পরিবার, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

আপডেট সময় : ০২:১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬