চট্টগ্রাম ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে উদ্ধার তিন স্মার্টফোন, জুয়ার অ্যাপ ও একাধিক আইডি

পটিয়ায় বিশেষ অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৩ স্মার্টফোন ও একাধিক জুয়ার আইডি জব্দ

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ওসমান গনী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে তিনটি স্মার্টফোন, অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ, একাধিক জুয়ার আইডি ও সংশ্লিষ্ট পাসওয়ার্ড উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) রাত প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎস চাকমার নেতৃত্বে এসআই (নিঃ) ক্যলাহ চিং মারমা, এসআই মো. শামিম ভূঁইয়া এবং সঙ্গীয় ফোর্স উপজেলার ১৬ নম্বর কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিজ উল্লাহ ওস্তাদপাড়ার একটি মুদির দোকানে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অনলাইন জুয়া পরিচালনার সময় ওসমান গনীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের ব্যবহৃত তিনটি স্মার্টফোন থেকে অনলাইন জুয়ার অ্যাপ, একাধিক জুয়ার আইডি এবং বিভিন্ন পাসওয়ার্ড উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পটিয়া থানায় মামলা নং-৩১, তারিখ ২৫/০৭/২০২৬ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকৃত ওসমান গনীকে আদালতে পাঠানো হয়েছে। অভিযানে পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় অনলাইন জুয়া প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার হওয়া ওসমান গনী উপজেলার ১৭ নম্বর খরনা ইউনিয়নের উত্তর খরনা গ্রামের নুরউদ্দিন ফকির বাড়ির আবু তাহেরের ছেলে।

এদিকে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় সক্রিয় অন্যান্য অনলাইন জুয়া চক্রের সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে উদ্ধার তিন স্মার্টফোন, জুয়ার অ্যাপ ও একাধিক আইডি

পটিয়ায় বিশেষ অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৩ স্মার্টফোন ও একাধিক জুয়ার আইডি জব্দ

আপডেট সময় : ০২:২৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬