চট্টগ্রাম ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

১০ দিনব্যাপী ত্রাণ কর্মসূচির তৃতীয় দিনে কৈয়ারবিল ইউনিয়নের বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিল ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশন

চকরিয়ার কৈয়ারবিলে বন্যার্তদের পাশে ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশন, অব্যাহত ত্রাণ কার্যক্রম

মোঃআবদুল্লাহ (আল-মামুন)
  • আপডেট সময় : ০৯:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশন। অসহায় ও দুর্গত পরিবারের দুর্ভোগ লাঘবে শুরু হওয়া ১০ দিনব্যাপী ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) টানা তৃতীয় দিনের মতো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিন বিকেল ৩টায় কৈয়ারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদ উল্লাহ সিকদারপাড়া ও ভরন্যাচর নয়াপাড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেন ফাউন্ডেশনের প্রতিনিধিরা।

ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত এ মানবিক কার্যক্রম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হকের নির্দেশনায় এবং কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর মোহাম্মদ মামুনুর রশীদ (মামুন)-এর ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সেকাব উদ্দিন, চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইস্কান্দার মির্জা, ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশীদ (মামুন) বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। কৈয়ারবিল ইউনিয়নের মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে ভবিষ্যতেও থাকতে চাই। এ উদ্যোগ সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম বলেন, “যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত, তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব।”

কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সেকাব উদ্দিন বলেন, “প্রাকৃতিক দুর্যোগের সময়ে এ ধরনের মানবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ও সাহস তৈরি করে।”

স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার কারণে অনেক পরিবার দুর্ভোগে পড়েছে। এমন সময়ে ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশনের ধারাবাহিক ত্রাণ কার্যক্রম দুর্গত মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।

তারা আশা প্রকাশ করেন, সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এগিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১০ দিনব্যাপী ত্রাণ কর্মসূচির তৃতীয় দিনে কৈয়ারবিল ইউনিয়নের বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিল ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশন

চকরিয়ার কৈয়ারবিলে বন্যার্তদের পাশে ম্যানাল চ্যারিটেবল ফাউন্ডেশন, অব্যাহত ত্রাণ কার্যক্রম

আপডেট সময় : ০৯:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬