চট্টগ্রাম ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

কচুয়া উপজেলার পাঁচটি পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে আটক, আদালতে প্রেরণ

কচুয়া থানার পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ও ১.৫ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

মো. আনোয়ার হোসেন (রাজ), কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক পাঁচটি অভিযানে ১০ পিস ইয়াবা ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হকের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, প্রথম অভিযানে পৌরসভার কচুয়া বিশ্বরোড এলাকার ব্র্যাক অফিস সংলগ্ন হারুন মিয়ার ভাঙারির দোকানের সামনে থেকে কামরুল হাসান (৩৪) নামে এক ব্যক্তিকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা নং-৪০ দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. সাইফুল ইসলাম।

দ্বিতীয় অভিযানে কড়ইয়া এলাকার “মায়ের দোয়া” মাছের আড়তের সামনে থেকে মো. ইমাম হোসেন (২৫)-কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা নং-৪১ দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. আবু তাহের মোল্লা।

তৃতীয় অভিযানে আকানিয়া বাইপাস মোড় এলাকায় সোহান এরফান ডোর ফার্নিচার দোকানের সামনে থেকে মো. মেহেদী হাসান (২৪)-কে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা নং-৪২ রুজু করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. সোহেল খান।

চতুর্থ অভিযানে রহিমানগর বাজার থেকে সাতবাড়িয়া সড়কের “নানা-নাতি মিষ্টির দোকান” সংলগ্ন এলাকা থেকে মো. মোশারফ হোসেন ওরফে শিমু (৪০)-কে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মামলা নং-৪৩ দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. রুহুল আমিন।

পঞ্চম অভিযানে আকানিয়া এলাকায় আজিজের মুদি দোকানের সামনে থেকে মো. সোহেল (২৮)-কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা নং-৪৪ দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মো. সোহেল খান।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কচুয়া উপজেলার পাঁচটি পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে আটক, আদালতে প্রেরণ

কচুয়া থানার পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ও ১.৫ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬