চট্টগ্রাম ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সবুজ ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের বছরে অন্তত তিনটি গাছ লাগানোর আহ্বান

উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে কক্সবাজারের উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থী ও তরুণ সমাজকে বেশি করে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে এবং প্রতিটি খালি জায়গায় নিয়মিত গাছ লাগানোর সংস্কৃতি গড়ে তুলতে হবে।

এ সময় বক্তারা প্রত্যেককে বছরে অন্তত তিনটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম বলেন, পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কলেজ প্রশাসন নিয়মিত বৃক্ষরোপণসহ সবুজায়ন কার্যক্রম পরিচালনা করবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লব সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সবুজ ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের বছরে অন্তত তিনটি গাছ লাগানোর আহ্বান

উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী

আপডেট সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬