চট্টগ্রাম ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও নগদ সহায়তা তুলে দেওয়া হয়।

পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, উপস্থিত সাংসদ এনামুল হক এনাম

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি দাবি করেন, বিএনপি অতীতেও দুর্যোগকবলিত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীরা কাজ করছেন এবং সেই ধারাবাহিকতায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, ইউএনওর সিএ বিদ্যুৎ বরণ দেব, জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র ৩৮টি পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন এবং তিন হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ঢেউটিন ও নগদ সহায়তা তুলে দেওয়া হয়।

পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, উপস্থিত সাংসদ এনামুল হক এনাম

আপডেট সময় : ১২:৩৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬