চট্টগ্রাম ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান; ৫৩৫ গ্রাম স্বর্ণ, মোবাইল ও নগদ অর্থ জব্দ

যশোরে ৪৯ বিজিবির অভিযানে ১ কোটি ৮ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

সেলিম রেজা তাজ
  • আপডেট সময় : ১১:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর | ৯ জুলাই ২০২৬ : যশোর-নড়াইল মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা মূল্যের স্বর্ণের বার, একটি মোবাইল ফোন ও নগদ অর্থসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি (যশোর ব্যাটালিয়ন)।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. তৌফিকুর রহমান (৩৯)-কে আটক করা হয়। তিনি যশোর জেলার শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের বাসিন্দা এবং মো. আব্দুল মজিদের ছেলে।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৩৫ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।
বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা এবং জব্দ করা মোবাইল ফোনের মূল্য ৩৯ হাজার টাকা। নগদ অর্থসহ জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান; ৫৩৫ গ্রাম স্বর্ণ, মোবাইল ও নগদ অর্থ জব্দ

যশোরে ৪৯ বিজিবির অভিযানে ১ কোটি ৮ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার, পাচারকারী আটক

আপডেট সময় : ১১:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬