চট্টগ্রাম ১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সেতু, আতঙ্কে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

উখিয়ায় ৩০ বছরের পুরনো পাতাবাড়ী সেতু ঝুঁকিপূর্ণ, যেকোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি 
  • আপডেট সময় : ১০:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়া উপজেলা সদরের পাতাবাড়ী এলাকায় অবস্থিত প্রায় ৩০ বছরের পুরনো একটি সেতু বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন সংস্কার ও পুনর্নির্মাণ না হওয়ায় সেতুটির বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে এবং ভারী বর্ষণের কারণে যেকোনো মুহূর্তে এটি ধসে পড়তে পারে।

পাতাবাড়ী গ্রামের মানুষের একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে এই সেতু ও সংযুক্ত সড়কটি। উখিয়া প্রধান সড়ক থেকে গ্রামের অভ্যন্তরে প্রবেশের অন্যতম পথ হওয়ায় প্রতিদিন শত শত মানুষ এই সেতু ব্যবহার করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে সেতুটির অবস্থা আরও নাজুক হয়েছে। বর্তমানে সেতুটি প্রায় ৯০ শতাংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় বাসিন্দা রুপন বড়ুয়া ও জিতেন বড়ুয়া জানান, ১৯৯৬ সালে নির্মিত এই সেতুটি দীর্ঘ সময় ধরে সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম হলেও গুরুত্বপূর্ণ এই সেতুটির দিকে কার্যকর নজর দেওয়া হয়নি।

তারা বলেন, “সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে একাধিকবার বিষয়টি জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত শুধু আশ্বাস ছাড়া দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে সেতুটি ধসে পড়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ জনগণ চরম দুর্ভোগে পড়তে পারেন।

এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সেতুটির পরিদর্শন, সংস্কার অথবা নতুন করে নির্মাণের জোর দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সেতু, আতঙ্কে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

উখিয়ায় ৩০ বছরের পুরনো পাতাবাড়ী সেতু ঝুঁকিপূর্ণ, যেকোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা

আপডেট সময় : ১০:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬