চট্টগ্রাম ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক পথচলা ও আন্দোলন-সংগ্রামের ভূমিকার কথা তুলে ধরে নেতাকর্মীদের সমর্থন

ঝালকাঠি বিএনপির ত্যাগী নেতা অ্যাড. মিজানুর রহমান মুবিনকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, পাশে নেতাকর্মীরা

মোঃ খলিলুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একাংশের দাবি, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) অ্যাড. মিজানুর রহমান মুবিন প্রায় তিন দশক ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি এর আগে ঝালকাঠি জেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবেও সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন বলে দলীয় নেতারা জানান।

বিএনপি নেতাকর্মীদের দাবি, অ্যাড. মিজানুর রহমান মুবিন ১৯৯৫ সালে ওয়ার্ড পর্যায়ে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক পথচলা শুরু করেন। পরবর্তীতে তিনি ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক এবং কাউন্সিলরদের ভোটে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন।

দলীয় নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন সময়ে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে অ্যাড. মুবিন হামলা, নির্যাতন ও মামলার মুখোমুখি হয়েছেন। তাদের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি পেশাগত জীবনেও নানা প্রতিকূলতার সম্মুখীন হন।

নেতাকর্মীদের আরও দাবি, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক আন্দোলনেও অ্যাড. মিজানুর রহমান মুবিন ঝালকাঠিতে সাংগঠনিক ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে ৫ আগস্টের পর স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় নির্দেশনা অনুযায়ী তিনি সক্রিয় ছিলেন বলেও তারা জানান।

বিএনপির ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, ৫ আগস্ট-পরবর্তী সময়ে কিছু ব্যক্তি নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করার উদ্দেশ্যে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছেন। তাদের দাবি, এসব অপপ্রচারের প্রতিবাদ করায় অ্যাড. মিজানুর রহমান মুবিনকে লক্ষ্য করে নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে।

তবে নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অবদান অ্যাড. মিজানুর রহমান মুবিনকে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক পথচলা ও আন্দোলন-সংগ্রামের ভূমিকার কথা তুলে ধরে নেতাকর্মীদের সমর্থন

ঝালকাঠি বিএনপির ত্যাগী নেতা অ্যাড. মিজানুর রহমান মুবিনকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, পাশে নেতাকর্মীরা

আপডেট সময় : ০৯:৫০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬