চট্টগ্রাম ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও পেশাদারিত্বের স্বীকৃতিতে সম্মাননা; অবসরপ্রাপ্ত এএসআইকে বিদায়ী সংবর্ধনা

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ভালো কাজের স্বীকৃতিতে ১০ পুলিশ সদস্য ও ৫ শ্রেষ্ঠ গ্রাম পুলিশকে পুরস্কার

মোঃ মিনারুল ইসলাম
  • আপডেট সময় : ০৮:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা | ০৭ জুলাই ২০২৬: চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে জুলাই ২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে বিশেষ অবদান রাখায় ১০ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক এবং জেলার পাঁচ থানার শ্রেষ্ঠ গ্রাম পুলিশকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন। তিনি পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত বিষয়গুলোর অগ্রগতি ও সমাধান পর্যালোচনা করেন এবং জেলা পুলিশের সার্বিক কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

পুলিশ সদস্যদের চাহিদার ভিত্তিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও পুলিশ ফাঁড়ির জন্য প্রয়োজনীয় ক্রোকারিজ ও দাপ্তরিক ব্যবহার্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সাফল্য, আসামি গ্রেপ্তার, পেশাদারিত্ব, দায়িত্ব পালন এবং কর্মদক্ষতার ভিত্তিতে ১০ জন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি জেলার পাঁচ থানার শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্যদের নগদ অর্থ পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়।

এছাড়া চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হারুন অর রশিদ অবসর গ্রহণ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো. সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস, জেলার সকল অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স, বিভিন্ন ক্যাম্প ইনচার্জ এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত কল্যাণ সভার মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মপরিবেশ উন্নয়ন এবং সেবার মান আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও পেশাদারিত্বের স্বীকৃতিতে সম্মাননা; অবসরপ্রাপ্ত এএসআইকে বিদায়ী সংবর্ধনা

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ভালো কাজের স্বীকৃতিতে ১০ পুলিশ সদস্য ও ৫ শ্রেষ্ঠ গ্রাম পুলিশকে পুরস্কার

আপডেট সময় : ০৮:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬