চট্টগ্রাম ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুত: দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু

টিক্কারচর ও তেলীকোনা এলাকায় পৃথক অভিযানে উদ্ধার ৫০ কেজি গাঁজা, জব্দ সিএনজিচালিত অটোরিকশা

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ১ জুলাই ২০২৬ : কুমিল্লায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে মোট ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুমিল্লা সদর উপজেলার টিক্কারচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাহমুদুল হাসান জিদান (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে বুধবার (১ জুলাই) সকালে একই ইউনিটের একটি আভিযানিক দল কুমিল্লা নগরীর তেলীকোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. মনির হোসেন (৩৭) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার মাহমুদুল হাসান জিদান কুমিল্লা সদর উপজেলার টিক্কারচর গ্রামের খোকন মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার মনির হোসেন রাঙ্গুড়ি গ্রামের শাহআলমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

টিক্কারচর ও তেলীকোনা এলাকায় পৃথক অভিযানে উদ্ধার ৫০ কেজি গাঁজা, জব্দ সিএনজিচালিত অটোরিকশা

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬