চট্টগ্রাম ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার | চাঁদপুরে চাঞ্চল্যকর ঘটনা

পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, কুড়িগ্রাম থেকে স্বামী গ্রেফতার

মোঃ আনোয়ার হোসেন (রাজ), কচুয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের কচুয়া উপজেলায় পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় এক গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত গৃহবধূর নাম মরিয়ম আক্তার (৩২)। তিনি কচুয়া উপজেলার হাটমুড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী মোঃ আলমগীর হোসেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে স্বামীর কথিত পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করলে আলমগীর হোসেন তার স্ত্রী মরিয়ম আক্তারকে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে সাচারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত আলমগীর হোসেন কুড়িগ্রামে পালিয়ে আত্মগোপন করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কচুয়া থানা পুলিশ শুক্রবার রাতে কুড়িগ্রামের সুনামুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এদিকে, ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তের কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগে শাহিনা আক্তার নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং শনিবার বিকেলে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের বাড়ৈয়ারা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়।

কচুয়া থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কচুয়ায় পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার | চাঁদপুরে চাঞ্চল্যকর ঘটনা

পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, কুড়িগ্রাম থেকে স্বামী গ্রেফতার

আপডেট সময় : ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬