চট্টগ্রাম ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ময়দাপেশা এলাকায় রাতভর গোলাগুলি; নিহত শওকত সরদার, আহত দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম, অস্ত্র উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ: নিহত ১, গুলিবিদ্ধ বাহিনী প্রধান রবিউলসহ ৩, অভিযান চলমান

মোঃ ইব্রাহিম হাওলাদার
  • আপডেট সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা | ২৬ জুন ২০২৬ : সুন্দরবনের কয়রা রেঞ্জের ময়দাপেশা এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সদস্যদের সঙ্গে রাতভর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় তিন দস্যু গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন এবং বাহিনীর প্রধান রবিউল ইসলাম গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি পলাতক দস্যুদের গ্রেপ্তারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে সুন্দরবনের গহীনে পরিচালিত বিশেষ অভিযানের সময় দস্যুরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোট থেকে অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় গোলাগুলি চলে।

অভিযান চলাকালে তিন দস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করীম জানান, শুক্রবার ভোররাত চারটার দিকে কোস্ট গার্ড গুলিবিদ্ধ শওকত সরদারকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শওকত সরদার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত এজাহার সরদারের ছেলে।

স্থানীয়ভাবে তিনি ‘শাকাত সরদার’ নামে পরিচিত ছিলেন।
একই ঘটনায় আহত রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তিনি কয়রার মহেশ্বরীপুর এলাকার মৃত মানিক গাজীর ছেলে এবং দুলাভাই বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। তাকে হাসপাতালের সার্জারি ইউনিটে চিকিৎসা দিয়ে নিরাপত্তার স্বার্থে প্রিজন সেলে রাখা হয়েছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, নিহত শওকত সরদার দুলাভাই বাহিনীর অন্যতম পরিচালক ছিলেন। আহত রবিউল ইসলামই বর্তমানে বাহিনীটির প্রধান।
এদিকে সুন্দরবনের পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান জানান, ময়দাপেশা এলাকায় কোস্ট গার্ডের অভিযান পরিচালিত হয়েছে। তবে অভিযানের বিস্তারিত বিষয়ে বন বিভাগের কাছে তাৎক্ষণিক কোনো তথ্য নেই।

কোস্ট গার্ড জানিয়েছে, অভিযান শেষে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ, আটক ব্যক্তিদের পরিচয় এবং অভিযানের পূর্ণাঙ্গ তথ্য জানানো হবে।
বর্তমানে সুন্দরবনের ওই এলাকায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। বাহিনী জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ময়দাপেশা এলাকায় রাতভর গোলাগুলি; নিহত শওকত সরদার, আহত দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম, অস্ত্র উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ: নিহত ১, গুলিবিদ্ধ বাহিনী প্রধান রবিউলসহ ৩, অভিযান চলমান

আপডেট সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬