চট্টগ্রাম ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

কুড়িগ্রামের চরাঞ্চলে শিক্ষা অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

চরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনের দাবি, মতবিনিময় সভায় এমপির আশ্বাস

মোঃ কাজল ইসলাম
  • আপডেট সময় : ০৫:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম | ২৬ জুন ২০২৬: কুড়িগ্রামের চরাঞ্চলের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা অবকাঠামোর আধুনিকায়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

মতবিনিময় সভায় যাত্রাপুর ইউনিয়নের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ চরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। সভায় চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সমস্যা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষকরা বলেন, কুড়িগ্রামের চরাঞ্চলে হাজারো শিক্ষার্থী প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করছে। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় বর্ষা ও বন্যাকালে বিদ্যালয়ে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক বিদ্যালয়ের টিনের ছাদ জরাজীর্ণ হওয়ায় বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি পড়ে পাঠদান ব্যাহত হয়। এছাড়া প্রয়োজনের তুলনায় শিক্ষক সংকট, পর্যাপ্ত বেঞ্চের অভাব এবং শিক্ষা উপকরণের স্বল্পতার কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সভায় শিক্ষকরা চরাঞ্চলের জন্য টেকসই সড়ক নির্মাণ, বিদ্যালয়ের ভবন ও টিনের ছাদ সংস্কার, বন্যাকালীন শিক্ষা কার্যক্রম সচল রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের দাবি জানান।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত চরাঞ্চলের শিক্ষার্থীরা শহরের শিক্ষার্থীদের মতো সমান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এর ফলে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ছে, যা দেশের মানবসম্পদ উন্নয়নের জন্যও বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. শরিফুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ ফিরোজ ইফতেখার, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, শিক্ষক নুর মোহাম্মদ, মারুফা সুলতানা নীরা ও সায়েম আনছারীসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেন, শিক্ষার মান উন্নয়ন রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। চরাঞ্চলের শিক্ষকদের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক এবং বাস্তবসম্মত। তিনি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, চরাঞ্চলের শিক্ষা অবকাঠামো উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, মেধাবী শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পিছিয়ে পড়া চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য সমতাভিত্তিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুড়িগ্রামের চরাঞ্চলে শিক্ষা অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

চরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে অবকাঠামো উন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনের দাবি, মতবিনিময় সভায় এমপির আশ্বাস

আপডেট সময় : ০৫:২২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬