চট্টগ্রাম ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

কাশিনগর মধ্যপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মাদক আইনে মামলা

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ নারী আটক, মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্য

তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) গভীর রাতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বিজয়নগর থানার এসআই ইকবাল মনিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া (আটাশ কলোনি) এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় রুমানা আক্তারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বাড়ি থেকে মোছাঃ রুমানা আক্তার (৪০), স্বামী মোঃ ইউনুছ প্রকাশ ইনসাফ আলীকে গ্রেপ্তার করা হয়।
পরে এসআই কুদ্দুস আলী উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করেন। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৪৮এ নথিভুক্ত করা হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানউল্লাহ বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”
পুলিশ জানিয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কাশিনগর মধ্যপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মাদক আইনে মামলা

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ নারী আটক, মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্য

আপডেট সময় : ০৫:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬