চট্টগ্রাম ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

“আমাকে স্যার নয়, ভাই বা বন্ধু ভাবুন”— নান্দাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেজর জেনারেল আনোয়ারুল মোমেন

“স্যার নয়, ভাই বন্ধু হয়ে থাকতে চাই — নান্দাইলে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল আনোয়ারুল মোমেন”

হুমায়ুন কবির / জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ প্রতিনিধিঃ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৩ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২টায় নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জহিরুল ইসলাম লিটন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক নোমানী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু তাহের সিদ্দিক রানা প্রমুখ।

মেজর জেনারেল আনোয়ারুল মোমেন তার নির্বাচনী ইশতেহারে “শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি” এই তিনটি মূল প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একটি দেশকে সমৃদ্ধশালী করতে হলে যুব সমাজকে মাদকাসক্তির মত সর্বনাশা পথ থেকে রক্ষা করতে হবে।”

তিনি কৃষি খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে বলেন, “আমাদের দেশের অর্থনীতি কৃষিনির্ভর। কৃষক বাঁচলে দেশও বাঁচবে।” পাশাপাশি নান্দাইলের স্বাস্থ্যখাত, অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ জনপদের অগ্রগতিতে তিনি বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিনি আরও বলেন, “আমাকে স্যার নয়, ভাই বা বন্ধু ভাবতে পারেন। স্যার বলে আমাকে দূরে ঠেলে দেবেন না।”

তিনি আশা প্রকাশ করেন, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পান, তবে নান্দাইলের অন্যান্য মনোনয়নপ্রত্যাশী নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এক পতাকার নিচে নান্দাইলবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

“আমাকে স্যার নয়, ভাই বা বন্ধু ভাবুন”— নান্দাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেজর জেনারেল আনোয়ারুল মোমেন

“স্যার নয়, ভাই বন্ধু হয়ে থাকতে চাই — নান্দাইলে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল আনোয়ারুল মোমেন”

আপডেট সময় : ০৫:১৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫