চট্টগ্রাম ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ

হিজলী, বেনাপোল বিওপি ও আইসিপি এলাকায় পৃথক অভিযানে ৬০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপসহ ৩.৫৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

সেলিম রেজা তাজ
  • আপডেট সময় : ১০:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর | ২৪ জুন ২০২৬ : যশোর সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ (ESCUF) সিরাপসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন হিজলী ও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ৬০ বোতল ESCUF সিরাপ, ৯টি শাড়ি, ৭৭১টি চুলের খোপা, ২ প্যাকেট ফুসকা, ২ প্যাকেট আগরবাতি, ৩৬০টি চকলেট, ৯৩৬টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ১৩৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দীর্ঘদিন ধরে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হিজলী, বেনাপোল বিওপি ও আইসিপি এলাকায় পৃথক অভিযানে ৬০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপসহ ৩.৫৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

আপডেট সময় : ১০:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬