চট্টগ্রাম ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

দুর্গাপুরে শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিডিও ছড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

দুর্গাপুরে ফেসবুকে মানহানিকর ভিডিও ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন

মোমিন জাদরান, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহীর দুর্গাপুরে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত মানহানিকর ভিডিওর প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে দুর্গাপুর বাজারের এন.সি.ডি.পি ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মোঃ রিপন।

তারা বলেন, “একটি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর ভিডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে আমাদের ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।”

বক্তারা জানান, আবুল কালাম আজাদের ক্রয়কৃত সায়বাড় মৌজার একটি পুকুরে মাছ ধরতে গেলে স্থানীয় মানিক ও তার সহযোগীরা পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রাণনাশের হুমকি দেয়।

গত ১৬ অক্টোবর সকালে পুকুরে মাছ ধরতে গেলে মানিক ও তার পিতা কালামসহ একদল সন্ত্রাসী পাইপগান ও ধারালো অস্ত্র নিয়ে তাদের জিম্মি করে, মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে জোর করে “মাছ চুরির স্বীকারোক্তি” দিতে বাধ্য করে।

এ ঘটনার ভিডিও তারা ধারণ করে ১৭ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়, যা আবুল কালাম আজাদ, রিপনসহ স্থানীয় শ্রমিক দলের নেতাদের সম্মানহানি ঘটিয়েছে বলে অভিযোগ করেন তারা।

পরিশেষে বক্তারা এই মানহানিকর ও ষড়যন্ত্রমূলক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুর্গাপুরে শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিডিও ছড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি

দুর্গাপুরে ফেসবুকে মানহানিকর ভিডিও ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫