চট্টগ্রাম ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক ও নাগরিক সমাজের মানববন্ধন

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী | ১৮ জুন ২০২৬ : সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সম্পাদক, বার্তা সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় আয়োজিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রবণতা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের হয়রানি, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। দেশে পেশাদার সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলা নিউজের রাজশাহী প্রতিনিধি তোফায়েল আহমেদ, গ্রীন টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি রায়হান হোসেন, অগ্রযাত্রা প্রতিদিনের রাজশাহী ব্যুরো প্রধান মোস্তাফিজুর রহমান জীবন, পুঠিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শাহাদত হোসাইন, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার জাকির হোসেন বাবলু, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি ইমাম হোসাইন, মনির হোসেন, অগ্রযাত্রা প্রতিদিনের বাগমারা প্রতিনিধি মিজানুর রহমান, দর্পণ টেলিভিশনের জেলা প্রতিনিধি আকাশ, দুর্গাপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সকালের শিরোনাম প্রতিনিধি আশরাফুল ইসলাম, দুর্গাপুর সাংবাদিক সমাজের অর্থ সম্পাদক আল আমিনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক ও নাগরিক সমাজের মানববন্ধন

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

আপডেট সময় : ০৮:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬