চট্টগ্রাম ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ছাতারপাইয়া বাজারে আইন-শৃঙ্খলা উন্নয়ন, সিসি ক্যামেরা স্থাপন ও পাবলিক টয়লেট নির্মাণের দাবি স্থানীয়দের

সেনবাগে নাগরিক সমাবেশ: ছাতারপাইয়া বাজারে পুলিশ ফাঁড়ি ও বাজার কমিটি গঠনের ঘোষণা এমপি ফারুকের

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, জনসেবামূলক কার্যক্রম এবং বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

শুক্রবার (১২ জুন) বিকেলে ছাতারপাইয়া বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ছয়বার নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান, নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন্নেছা, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসুম, ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা সমাবেশে ছাতারপাইয়া বাজারে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন অনাকাঙ্ক্ষিত মারামারি, আইন-শৃঙ্খলাজনিত সমস্যা এবং বাজার পরিচালনায় অব্যবস্থাপনার বিষয় তুলে ধরেন। তারা বলেন, প্রায় ২০ বছর ধরে বাজারে কার্যকর কোনো বাজার পরিচালনা কমিটি না থাকায় নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে।

এছাড়া বক্তারা জানান, প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজারো ক্রেতা-বিক্রেতা বাজারে এলেও সেখানে এখনো কোনো পাবলিক টয়লেট নেই। বাজারের নিরাপত্তা জোরদারে পুরো এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের দাবিও জানান স্থানীয়রা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, “ছাতারপাইয়া বাজারকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে বিভেদ পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের গ্রুপিং যেন জনগণের স্বার্থের পরিপন্থী না হয়।”

তিনি গ্রাম পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
এমপি ফারুক আরও ঘোষণা দেন, ছাতারপাইয়া বাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং বাজার পরিচালনা কমিটি গঠনের কার্যক্রম আগামী এক সপ্তাহের মধ্যে শুরু করা হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দলের ভেতরে কিংবা বাইরে যারা উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের চিহ্নিত করে যথাযথ বিচার নিশ্চিত করা হবে।”
সমাবেশে স্থানীয় জনগণ বাজারের উন্নয়ন, নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। শান্তিপূর্ণ পরিবেশে নাগরিক সমাবেশের কার্যক্রম সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ছাতারপাইয়া বাজারে আইন-শৃঙ্খলা উন্নয়ন, সিসি ক্যামেরা স্থাপন ও পাবলিক টয়লেট নির্মাণের দাবি স্থানীয়দের

সেনবাগে নাগরিক সমাবেশ: ছাতারপাইয়া বাজারে পুলিশ ফাঁড়ি ও বাজার কমিটি গঠনের ঘোষণা এমপি ফারুকের

আপডেট সময় : ০২:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬