চট্টগ্রাম ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

জুলুয়ার দীঘির পাড় এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, একজন আটক; জড়িতদের গ্রেফতারে মাঠে একাধিক টিম

পটিয়ায় বোরকা পরিহিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত, ঘটনাস্থল পরিদর্শনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম

ফারুকুর রহমান বিনজু পটিয়া উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম বিভাগ Photo
  • আপডেট সময় : ০৭:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের পটিয়ায় বোরকা পরিহিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
বুধবার (১০ জুন) দুপুরে পটিয়া উপজেলার জুলুয়ার দীঘির পাড় এলাকায় সংঘটিত এ হত্যাকাণ্ডের স্থান পরিদর্শনে এসে পুলিশ সুপার বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়ে বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক পুলিশের টিম মাঠে কাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা বোরকা পরে এলাকায় এসে ওই যুবকের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব পটিয়া) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা হলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জুলুয়ার দীঘির পাড় এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, একজন আটক; জড়িতদের গ্রেফতারে মাঠে একাধিক টিম

পটিয়ায় বোরকা পরিহিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত, ঘটনাস্থল পরিদর্শনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম

আপডেট সময় : ০৭:২৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬