চট্টগ্রাম ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

উখিয়ার গ্রাম পুলিশদের বিরুদ্ধে ৮ হাজার পিস ইয়াবা আত্মসাৎ, প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু

উখিয়ায় গ্রাম পুলিশের হাতে ৮ হাজার পিস ইয়াবা ‘লুট’: ইউএনও শোকজ, পুলিশ তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
  • আপডেট সময় : ১০:৪১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নে দুই গ্রাম পুলিশ ৮ হাজার পিস ইয়াবা আত্মসাৎ করার অভিযোগে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযুক্ত দুই চৌকিদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে এবং উখিয়া থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা জানিয়েছেন, অভিযোগ প্রকাশের পর মোজাফফর ও আজিজুল হক পুতিয়াকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, ১৩ মে সকাল ১০টার দিকে ক্যাম্প-২ (ডব্লিউ) এলাকার রোহিঙ্গা যুবক মোহাম্মদ আরাফাত ৮ হাজার পিস ইয়াবা নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন। এ সময় গ্রাম পুলিশ মোজাফফর ও আজিজুল হক তাকে আটক করে ইয়াবাগুলো নিজেদের হেফাজতে নেন এবং পরে তাকে পুলিশের কাছে না দিয়ে ২০ হাজার টাকা দিয়ে ক্যাম্পে ফিরিয়ে দেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, মোজাফফর ও আজিজুল হক দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশের পরিচয় ব্যবহার করে অবৈধ কার্যক্রমে জড়িত। এর আগে প্রায় পাঁচ মাস আগে একই কায়দায় ৬ হাজার পিস ইয়াবা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল মোজাফফরের বিরুদ্ধে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল দাবী করেছেন, বিতর্কিত গ্রাম পুলিশদের অপসারণ এবং যোগ্য, সতর্ক প্রার্থীদের নিয়োগ করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উখিয়ার গ্রাম পুলিশদের বিরুদ্ধে ৮ হাজার পিস ইয়াবা আত্মসাৎ, প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু

উখিয়ায় গ্রাম পুলিশের হাতে ৮ হাজার পিস ইয়াবা ‘লুট’: ইউএনও শোকজ, পুলিশ তদন্ত শুরু

আপডেট সময় : ১০:৪১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬