চট্টগ্রাম ১২:২০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

আল্লামা উম্মীদ আলী (রহ.) ইসলামী পাঠাগারে আয়োজিত সভায় দ্বীনি শিক্ষা ও সামাজিক ঐক্য জোরদারের আহ্বান

বাঁশখালীতে ভাদালিয়া ইসলাম প্রচার সংস্থার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোনতাহেরুল হক আমিন
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম | ২ জুন ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাদালিয়ায় অবস্থিত আল্লামা উম্মীদ আলী (রহ.) ইসলামী পাঠাগারে ভাদালিয়া ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবদুল্লাহ আল নুমানের সঞ্চালনায় এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহ উদ্দীনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদালিয়া ইসলাম প্রচার সংস্থার প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মাওলানা আজগর হোছাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম জামেয়াতুল উলুম আল ইসলামিয়া, লালখান বাজারের শায়খুল হাদীস আল্লামা নুরুল হক জদীদ (দা.বা.)। তিনি তাঁর বক্তব্যে ইসলামের সঠিক শিক্ষা, সামাজিক ঐক্য, দ্বীনি দাওয়াত ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা শোয়াইবুল ইসলাম কাসেমী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা লোকমান হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহ উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা ইয়াছিন আনোয়ার, প্রতিষ্ঠাতাকালীন সদস্য বৈদ্য শফিকুর রহমান, সহ-সমাজকল্যাণ সম্পাদক বৈদ্য মাহমুদুল হক, সিনিয়র সদস্য মুহাম্মদ শাহাবুদ্দীন এবং সহ-পাঠাগার সম্পাদক মুহাম্মদ রাকিবুল হাসান সিফাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য মাওলানা আব্দুল আজিজ, সদস্য মুহাম্মদ আবদুর রহিমসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সভায় বক্তারা সংগঠনের অতীত কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা, দ্বীনি শিক্ষা প্রসার এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আল্লামা উম্মীদ আলী (রহ.) ইসলামী পাঠাগারে আয়োজিত সভায় দ্বীনি শিক্ষা ও সামাজিক ঐক্য জোরদারের আহ্বান

বাঁশখালীতে ভাদালিয়া ইসলাম প্রচার সংস্থার ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬