চট্টগ্রাম ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

চাম্বল ও শীলকূপ ইউনিয়নে সাঁড়াশি অভিযানে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১৩ জনকে আটক; ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়া চক্রের বিরুদ্ধে বড় সফলতা, আটক ১৩

মোনতাহেরুল হক আমিন
  • আপডেট সময় : ১১:৫৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম, বাঁশখালী | ২৩ মে ২০২৬ : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার (২২ মে) বিকেল ৫টা থেকে বাংলাদেশ পুলিশ এর অংশ হিসেবে বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রবিউল হকের নেতৃত্বে পুলিশের একাধিক টিম মোটরসাইকেলযোগে উপজেলার চাম্বল ও শীলকূপ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, জনবহুল স্থান এবং অপরাধপ্রবণ পয়েন্টে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করে। একই সময়ে রামদাস মুন্সীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিমও তাদের দায়িত্বাধীন এলাকায় সমন্বিত অভিযান চালায়।

পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও অনলাইন জুয়া নির্মূলের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং প্রকাশ্যে জুয়া খেলায় সম্পৃক্ত মোট ১৩ জনকে আটক করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়াও অনলাইন জুয়া পরিচালনা ও জুয়া খেলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যপ্রমাণ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতদের মধ্যে কয়েকজনকে মাদক মামলায় এবং বাকিদের জুয়া আইনে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের এমন কঠোর ও তাৎক্ষণিক অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার কারণে সাধারণ মানুষ আতঙ্কে থাকলেও সাম্প্রতিক অভিযানের ফলে অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক বলেন, “সমাজকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ামুক্ত রাখতে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপরাধ দমনে বাঁশখালী থানা পুলিশ কোনো ধরনের ছাড় দেবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চাম্বল ও শীলকূপ ইউনিয়নে সাঁড়াশি অভিযানে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ১৩ জনকে আটক; ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়া চক্রের বিরুদ্ধে বড় সফলতা, আটক ১৩

আপডেট সময় : ১১:৫৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬