চট্টগ্রাম ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বারোপ

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত, সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
  • আপডেট সময় : ১১:২৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম | ২২ মে ২০২৬ :
সাংগঠনিক কার্যক্রম জোরদার ও গতিশীল করার লক্ষ্যে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র অনুমোদিত কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় বন্দর নগরীর খুলশী থানাধীন ফয়েজ লেক এলাকার নুরিয়া মাদ্রাসা গলির ৪নং রোডে দৈনিক সংবাদ প্রতিদিন’র অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সভাপতি শিব্বির আহমেদ ওসমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও গণমাধ্যম ব্যক্তিত্ব নুরুল আবছার তৌহিদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার তৌহিদ বলেন, সাংবাদিকরা কোনো রাজনৈতিক দলের নয়, তারা দেশ ও জাতির। তাদের লেখনীর মাধ্যমে জাতি অজানা তথ্য জানতে পারে। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের কলম সবসময় সোচ্চার থাকতে হবে। সাংবাদিকরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন না বলেই দুর্নীতিবাজরা আতঙ্কে থাকে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এসময় প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা এবং কারাগারে নির্যাতিত সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সদস্যদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বৃহত্তর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে শিব্বির আহমেদ ওসমান বলেন, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম একটি অরাজনৈতিক ও পেশাদার সংগঠন হিসেবে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন ও মানবিক সহায়তায় সংগঠন সবসময় পাশে থাকবে।

সভায় সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয় এবং বেশ কয়েকটি সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব গৃহীত হয়। পরে সভাপতি উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেজাউল করিম ও জামাল চৌধুরী বিপ্লব, যুগ্ম সম্পাদক মো. ইমাম হোসেন জীবন, মো. মানিক, মো. সেলিম উদ্দিন ও এম এ নাঈম, সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন মাসুদ, দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান, জনকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন জয়, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান, সহ-সাংস্কৃতিক সম্পাদক ইয়ার রহমান আনান, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল আলম সাগরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বারোপ

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত, সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

আপডেট সময় : ১১:২৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬