চট্টগ্রাম ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রতি ইউনিয়নে মাসে ৫ মামলা গ্রহণ ও ৪টি নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ

হরিরামপুরে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা: মামলা বৃদ্ধি ও বিচারিক সেবা নিশ্চিতকরণে নির্দেশনা

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ০৫:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হরিরামপুর, মানিকগঞ্জ জেলা | ২০ মে ২০২৬: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা অডিটোরিয়াম কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার–এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের চলমান কার্যক্রমের অগ্রগতি, ইউনিয়নভিত্তিক মামলার পরিসংখ্যান, মাসিক ও ত্রৈমাসিক রিপোর্টিং এবং মাঠপর্যায়ে প্রচার–প্রচারণা জোরদারের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপজেলার ১০ জন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প–এর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মাসুম মিয়া গত তিন মাসের ইউনিয়নভিত্তিক মামলার অগ্রগতি তুলে ধরেন। তিনি প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, স্থানীয় জনগণকে সম্পৃক্তকরণ এবং বিচারিক সেবার প্রতি আস্থা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় সিদ্ধান্ত হয়, প্রতিটি ইউনিয়নে প্রতি মাসে কমপক্ষে ৫টি মামলা গ্রহণ এবং অন্তত ৪টি মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনিক কর্মকর্তাদের এ ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

যেসব ইউনিয়নে গ্রাম আদালতের বিচারিক এজলাস রয়েছে, সেখানে নিয়মিত এজলাস ব্যবহার করে বিচার কার্যক্রম পরিচালনার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মামলার নথি হালনাগাদ রাখা, বিচারিক সেবার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার–প্রচারণা চালানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, সমন্বিত প্রচেষ্টা ও উঠান-বৈঠকের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা গেলে গ্রামীণ হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহজেই গ্রাম আদালতের সেবা পাবে। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রতি ইউনিয়নে মাসে ৫ মামলা গ্রহণ ও ৪টি নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ

হরিরামপুরে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা: মামলা বৃদ্ধি ও বিচারিক সেবা নিশ্চিতকরণে নির্দেশনা

আপডেট সময় : ০৫:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬