চট্টগ্রাম ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

শিবচরে কোরবানির পশুর হাটে প্রাণচাঞ্চল্য, ২১ হাজার পশু প্রস্তুত খামারগুলোতে

শিবচরে ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর বাজারে সরগরম পরিবেশ

গোলাম মওলা
  • আপডেট সময় : ১০:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচর উপজেলায় কোরবানির পশুর প্রস্তুতি ও বেচাকেনায় ব্যাপক কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ছোট-বড় ৭৬৬টি খামারে বর্তমানে প্রায় ১০ হাজার ৯৮০টি গরু, কয়েকটি মহিষ এবং প্রায় ১০ হাজার ২৩০টি ভেড়া ও ছাগল লালন-পালন করা হচ্ছে।

স্থানীয় খামারগুলোতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন খামারিরা। কোরবানির জন্য পশু প্রস্তুত করা, পরিচর্যা এবং ক্রেতাদের সাথে দরদাম নিয়ে চলছে ব্যস্ততা। উপজেলার বড় খামারগুলোর মধ্যে ‘নাইম খান এগ্রো ফার্ম’ অন্যতম। এই খামারে প্রায় ১২০টি গরু, ২টি মহিষ ও কয়েকটি ভেড়া কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে।

খামারের মালিক মোহাম্মদ মোবিন খান জানান, খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এবার উৎপাদন খরচ অনেক বেড়েছে। তবে স্থানীয় ও বিভিন্ন এলাকার ক্রেতারা ইতোমধ্যে খামার পরিদর্শন শুরু করেছেন, যা বাজার নিয়ে আশাবাদ সৃষ্টি করেছে।

খামার শ্রমিকরা জানান, প্রতিদিন নিয়মিত তিন বেলা প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার দিয়ে পশু লালন-পালন করা হচ্ছে। কিছু পশু সরাসরি খামার থেকে বিক্রি করা হচ্ছে, বাকিগুলো স্থানীয় হাটে তোলা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস বলেন, এবছর শিবচরে কোরবানির জন্য প্রায় ২১ হাজার ২০০টি পশু প্রস্তুত রয়েছে, যেখানে সম্ভাব্য চাহিদা প্রায় ১৯ হাজার। তিনি আরও জানান, পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি করা হচ্ছে।

খামারিরা আশা করছেন, অতিরিক্ত পশু পাশের জেলাগুলোতে বিক্রি করা যাবে। তবে বিদেশ থেকে গরু আমদানি হলে স্থানীয় বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিবচরে কোরবানির পশুর হাটে প্রাণচাঞ্চল্য, ২১ হাজার পশু প্রস্তুত খামারগুলোতে

শিবচরে ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর বাজারে সরগরম পরিবেশ

আপডেট সময় : ১০:১৩:০২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬