চট্টগ্রাম ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

ডা. মো. ইউছুফ আলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ঈদগাঁও বাস স্টেশন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈদগাঁওয়ে সচেতন নাগরিকদের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি

জাওয়ান উদ্দিন, কক্সবাজার
  • আপডেট সময় : ০৯:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য এলাকার ম্রো জনগোষ্ঠীর শিশুদের জোরপূর্বক ধর্মান্তর করার অভিযোগে মানবিক ডা. মো. ইউছুফ আলীর বিরুদ্ধে ‘নেত্র নিউজ’-এ প্রকাশিত সংবাদের প্রতিবাদে কক্সবাজারের ঈদগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(৫ মে) বিকেলে ঈদগাঁও বাস স্টেশন এলাকায় “সচেতন নাগরিক ও সাধারণ জনগণ” ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা সংবিধানস্বীকৃত অধিকার। তারা দাবি করেন, জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও ও মিশনারি কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় পরিবর্তনের চিত্র থাকলেও তা নিয়ে কেউ প্রশ্ন তোলে না, অথচ স্বেচ্ছায় ইসলাম গ্রহণের ঘটনাকে বিতর্কিত করা হচ্ছে।

সমাবেশে বক্তারা ডা. মো. ইউছুফ আলীকে একজন মানবিক ব্যক্তি হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান এবং এটিকে “ষড়যন্ত্রমূলক অপপ্রচার” বলে দাবি করেন।

উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিকরা।

শেষে বক্তারা সংবাদটি প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডা. মো. ইউছুফ আলীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ঈদগাঁও বাস স্টেশন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈদগাঁওয়ে সচেতন নাগরিকদের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি

আপডেট সময় : ০৯:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬