চট্টগ্রাম ০১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

মাঠপর্যায়ে তদারকি জোরদার, পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও সেবার মান উন্নয়নে নির্দেশ

কিশোরগঞ্জে থানা ও ফাঁড়ি পরিদর্শনে পুলিশ সুপার: আইনশৃঙ্খলা জোরদারে কঠোর নির্দেশনা

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে বিভিন্ন থানা ও ফাঁড়ি পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ | ২৮ এপ্রিল ২০২৬ :
কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও কার্যকর করতে মাঠপর্যায়ে সক্রিয় তৎপরতা বাড়িয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) তিনি জেলার গুরুত্বপূর্ণ একাধিক থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভৈরব থানা, ভৈরব শহর পুলিশ ফাঁড়ি এবং বাজিতপুর থানার আওতাধীন পিরিজপুর পুলিশ ক্যাম্পে গিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় পুলিশ সুপার সদস্যদের কর্মপরিবেশ, আবাসন, খাবার, চিকিৎসা সুবিধা, ছুটি ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি এসব বিষয়ে উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।

পরিদর্শনকালে তিনি টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন এবং মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত বাস্তবায়নসহ চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতা দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। সততা, মানবিকতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।”

এছাড়া থানায় আগত সেবা প্রত্যাশীদের দ্রুত ও আন্তরিক সেবা প্রদানের জন্যও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের এ ধরনের নিয়মিত তদারকি কার্যক্রম আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাঠপর্যায়ে তদারকি জোরদার, পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও সেবার মান উন্নয়নে নির্দেশ

কিশোরগঞ্জে থানা ও ফাঁড়ি পরিদর্শনে পুলিশ সুপার: আইনশৃঙ্খলা জোরদারে কঠোর নির্দেশনা

আপডেট সময় : ১০:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬