চট্টগ্রাম ০২:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রবেশপথ দখলে চলাচলে বিঘ্ন, জলাবদ্ধতার আশঙ্কা; দ্রুত উচ্ছেদের দাবি স্থানীয়দের

নলছিটিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ড্রেন-ফুটপাত দখল, অবৈধ টিনের ঘর নির্মাণে ভোগান্তি

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নলছিটি, ঝালকাঠি | ২৫ এপ্রিল ২০২৬ :
ঝালকাঠির নলছিটি উপজেলায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সামনে ড্রেন ও ফুটপাত দখল করে অবৈধভাবে টিনের দোচালা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে রোগী ও তাদের স্বজনদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশ সড়কের পাশেই ডাক্তারদের কোয়ার্টারের সামনে এই স্থাপনাটি গড়ে তোলা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি ব্যক্তিগত ব্যবহারেই নির্মাণ করা হয়েছে। তবে কারা বা কোন প্রভাবশালী মহল এই দখলের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধ স্থাপনাটির কারণে চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সামনে এমন দখলদারিত্ব দীর্ঘদিন ধরে চলতে থাকা উদ্বেগজনক। এতে জরুরি চিকিৎসা সেবা গ্রহণে বিলম্ব ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

প্রায় তিন লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল হিসেবে পরিচিত এই স্বাস্থ্য কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংকটসহ নানা সমস্যায় ভুগছে। এর মধ্যে প্রবেশপথ দখল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এলাকাবাসী দ্রুত অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে সরকারি জায়গা পুনরুদ্ধার এবং ড্রেনেজ ব্যবস্থা সচল করার দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রবেশপথ দখলে চলাচলে বিঘ্ন, জলাবদ্ধতার আশঙ্কা; দ্রুত উচ্ছেদের দাবি স্থানীয়দের

নলছিটিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ড্রেন-ফুটপাত দখল, অবৈধ টিনের ঘর নির্মাণে ভোগান্তি

আপডেট সময় : ১২:১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬