চট্টগ্রাম ১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা

রাজপাড়া এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল গাঁজা উদ্ধার

রাজশাহীতে ৩৬ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার, র‍্যাবের অভিযান

মো: গোলাম কিবরিয়া, জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

রাজশাহীর তেরখাদিয়া এলাকায় র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া গাঁজা

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী | ২৩ এপ্রিল ২০২৬ :
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গ্রেপ্তার ব্যক্তিরা সম্পর্কে বাবা-ছেলে বলে জানা গেছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেল পৌনে পাঁচটার দিকে নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় সেখান থেকে ৩৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তার শাহাজাহান আলী ওই এলাকার বাসিন্দা। একই ঘটনায় গ্রেপ্তার রিদওয়ান ইসলাম ওরফে হৃদয় তাঁর ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। উদ্ধার করা গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে ওই বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল বলেও তারা জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাজপাড়া এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল গাঁজা উদ্ধার

রাজশাহীতে ৩৬ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার, র‍্যাবের অভিযান

আপডেট সময় : ১১:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬