চট্টগ্রাম ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ডিবি পুলিশের বিশেষ অভিযানে নিমসার বাজার থেকে আটক, পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

কুমিল্লায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই অটোরিকশা ও ইয়াবা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

কুমিল্লার নিমসার বাজারে ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার চোর চক্রের সদস্যরা

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা, ২০ এপ্রিল ২০২৬:
কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা সিএনজি চোর চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। একই দিনে পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম কুমিল্লার নিমসার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সংঘবদ্ধ একটি চোর চক্র চোরাই সিএনজি বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।

অভিযানে ঘটনাস্থল থেকে হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. আল আমিন (৩০) (হাজীগঞ্জ, চাঁদপুর), মো. লিটন (৪০), মো. আলামিন (৩৫) (উভয়েই বুড়িচং) এবং মো. এরশাদ (৪৫) (লালমাই)।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালমাই এলাকায় অভিযান চালিয়ে চক্রের অপর সদস্য মো. সোহেল (৩৫)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তারা সম্প্রতি চাঁদপুর এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে কুমিল্লায় এনে বিক্রির চেষ্টা করছিল।

তাদের বিরুদ্ধে লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় হত্যা, চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এর মধ্যে আল আমিনের বিরুদ্ধে ৭টি এবং লিটনের বিরুদ্ধে ৫টিসহ মোট ১৭টিরও বেশি মামলা পাওয়া গেছে।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার জানান, অপরাধ দমনে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের সম্পদ রক্ষা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে সিএনজি চুরি করে আসছিল এবং তাদের গ্রেফতারের ফলে এলাকায় চুরির প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডিবি পুলিশের বিশেষ অভিযানে নিমসার বাজার থেকে আটক, পৃথক অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

কুমিল্লায় আন্তঃজেলা সিএনজি চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাই অটোরিকশা ও ইয়াবা

আপডেট সময় : ১০:২০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬