চট্টগ্রাম ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

লোডশেডিংয়ের কারণে পরীক্ষার্থীদের সাময়িক ভোগান্তি, তবে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

কটিয়াদীর দুই কেন্দ্রে বৃত্তি পরীক্ষা সম্পন্ন, বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষাকেন্দ্রগুলোতে দীর্ঘক্ষণ লোডশেডিংয়ের কারণে পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন।

(১৫ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার দুটি পৃথক কেন্দ্রে পরীক্ষা শুরু হয়ে বেলা ১২টা ৩০ মিনিটে শেষ হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়, যা প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়। এতে প্রচণ্ড গরমে পরীক্ষার্থীরা অস্বস্তিতে পড়ে এবং কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের মধ্যেও ক্ষোভ দেখা যায়।

কটিয়াদী জোনাল অফিসের উপমহাপরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক এই লোডশেডিং সৃষ্টি হয়েছিল। পরে দ্রুত সমস্যা সমাধান করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় দুইটি কেন্দ্রে মোট ১৩৪৮ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে কটিয়াদী সরকারি কলেজ কেন্দ্রে ৬৪৫ জনের মধ্যে ২৭৩ জন অনুপস্থিত এবং কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭০৩ জনের মধ্যে ২৪৯ জন অনুপস্থিত ছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত কক্ষ, দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। পাশাপাশি কেন্দ্রগুলোতে নিয়মিত মনিটরিং করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সার্বিকভাবে দুই কেন্দ্রেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লোডশেডিংয়ের কারণে পরীক্ষার্থীদের সাময়িক ভোগান্তি, তবে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

কটিয়াদীর দুই কেন্দ্রে বৃত্তি পরীক্ষা সম্পন্ন, বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ

আপডেট সময় : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬