চট্টগ্রাম ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

লোকজ সংস্কৃতি, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে ঝালকাঠি শহর

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রা ও লোকজ সংস্কৃতিতে মুখর জেলা

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনের শোভাযাত্রা।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি, বরিশাল, বাংলাদেশ:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে লোকজ মেলা, হা-ডু-ডু প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের শোভাযাত্রা শুরু হয়। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী উপাদান নিয়ে শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশুপার্কের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা প্রশাসক মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর প্রশাসক কাওছার হোসেনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ।

শোভাযাত্রা শেষে শিশুপার্কের মুক্তমঞ্চে শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় লোকজ নৃত্য ও গান পরিবেশিত হয়। নববর্ষ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ আয়োজনে অংশ নেওয়া মানুষজন জানান, এমন বর্ণাঢ্য আয়োজন বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লোকজ সংস্কৃতি, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে ঝালকাঠি শহর

ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রা ও লোকজ সংস্কৃতিতে মুখর জেলা

আপডেট সময় : ০২:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬